সিরাজগঞ্জের তাড়াশের ঐতিহ্যবাহী গোবিন্দ মন্দির থেকে চুরি হয়ে যাওয়া কষ্টি পাথরের মূর্তিসহ মূল্যবান সম্পদ উদ্ধার এবং দোষীদের শাস্তির দাবিতে তাড়াশ প্রেসক্লাব চত্বরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার দুপুরে মানববন্ধন শেষে তাড়াশ উপজেলা সনাতন সংস্থার সভাপতি তপন কুমার গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন অধ্যাপক সাধন চন্দ্র সাহা, আশুতোষ সান্যাল, প্রশান্ত ঘোষ, শিবেন্দনাথ সরকার, রবি দত্ত প্রমুখ । সম্প্রতি গোবিন্দ মন্দির থেকে ১০টি কষ্টি পাথরের মূর্তি, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি হয়।
