রূপগঞ্জে তিতাসের ডিজিএম প্রত্যাহার, আন্দোলন কর্মসূচি স্থগিত

আপডেট : ১৪ জুলাই ২০১৩, ২২:৩৭
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো শিল্পাঞ্চলের তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির যাত্রামুড়াস্থ আঞ্চলিক অফিসের ডিজিএম আলাউদ্দিনকে গতকাল রবিবার বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রত্যাহার করা হয়েছে। রূপগঞ্জ-কাঞ্চন হাইওয়ে থানার ওসি আব্দুল বাতেন গ্যাস কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে আগামী ২ দিনের মধ্যে গ্যাসের প্রেসার বৃদ্ধির আশ্বাস দিলে আন্দোলনকারী শিল্পমালিক-শ্রমিক-কর্মচারীরা তাদের পূর্বনির্ধারিত সভা, সমাবেশ, বিক্ষোভ, ঘেরাও কর্মসূচি স্থগিত করে। রবিবার সকাল ৭টা থেকেই যাত্রামুড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।