লোকমান হোসেন প্রামাণিক নোকো
প্রবীণ মুক্তিযোদ্ধা লোকমান হোসেন প্রামাণিক নোকো (৮৪) গত শনিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৭ পুত্র ও ৬ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ডাকবাংলা ঈদগাহ মাঠে গতকাল জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মমতাজুল হক, পৌর মেয়র দেওয়ান কামাল আহমদ প্রমুখ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
