বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা ধর্মকে ব্যবহার করে বিবাদ সৃষ্টি করতে চায়, তারা বাংলাদেশের বন্ধু নয়, শত্রু। ধর্মকে ব্যবহার করে সামপ্রদায়িকতার বিষ ছড়ানো হচ্ছে। বাংলাদেশে সামপ্রদায়িক দাঙ্গা সৃষ্টির পায়তারা চলছে। তিনি বলেন, হিন্দু সমপ্রদায়ের স্বার্থ বিঘ্নিত হবে এমন ধরনের আইন বিএনপি পাশ করতে দেবে না। গতকাল রবিবার রাজধানীর স্বামীবাগ আশ্রমে ইসকন আয়োজিত জগন্নাথদেবের রথযাত্রা উত্সব’ ১৩ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভার উদ্বোধন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ধীরাজ কুমার নাথ। স্বাগত বক্তব্য রাখেন স্বামীবাগ আশ্রমের কোষাধ্যক্ষ সুখী সুশীল দাস ব্রহ্মচারী।
ইসকন বাংলাদেশ শাখার সভাপতি সত্যরঞ্জন বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল আউয়াল মিন্টু, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, সহ-ধর্ম সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, স্বামীবাগ আশ্রমের সম্পাদক জ্যোতিশ্বর গৌর দাস ব্রহ্মচারী, হরেকৃষন নামহট্ট ।
