সাভারে মন্দিরে পূজার প্রসাদ খেয়ে অসুস্থ হয়েছে অন্তত ৩০ জন। গত শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। অসুস্থদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ্য পূজারীরা জানায়, রাত সাড়ে ১১টার দিকে সাভারের ভাকুর্তা বাজারে নারায়ন সরকারের মন্দিরের পূজা-আর্চনা শেষে প্রসাদ হিসেবে আনারস, আমসহ বিভিন্ন খাবার গ্রহন করে তারা। এর কিছুক্ষন পরই হরিপদ মৃধা, নমিন সরকারসহ একে একে বেশ কয়েকজন মন্দিরের সামনেই মাথা ঘুরিয়ে পড়ে যায়। পেটের পীড়াসহ বমি করতে থাকে অনেকে। পরিস্থিতির অবনতি হলে অসুস্থ পূজারীদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়।সাভার এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত অসুস্থ্য রোগীদের চিকিত্সা সেবা প্রদান করা হচ্ছে। সাভার মডেল থানার অফিসার ইনচার্য মোস্তফা কামাল জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
