:আচ্ছা তোমার স্ত্রী’র সঙ্গে কখনো কী এমন হয়েছিল যে তোমার যুক্তি শুনে তোমার স্ত্রী কোনো উত্তর দিতে পারেন নি।
:হুম একবারই কেবল অমনটা হয়েছিল?
:তাই না কি? তা কী যুক্তি দিয়েছিলে তুমি শুনি?
:তেমন কিছু না! আসলে তখন স্ত্রী’র মুখে চুল বাঁধার কাটা ধরা ছিল বলে জবাব দিতে পারেনি!
স্ত্রী :জানো, আজই না পত্রিকায় দারুণ মজার একটা খবর পড়লাম।
স্বামী :কী?
স্ত্রী :খবরটা হলো, মানুষ না কি প্রতিদিন গড়ে দশ হাজার শব্দ বলে।
স্বামী :হুম গড় হলে ঠিক আছে, তবে এমনিতে ঠিক নেই। কারণ তাহলে যারা গবেষণা করেছে তোমার সাথে দেখা হলে তাদেরকে গবেষণাপত্রটা নতুন করে আবারও লিখতে হতো!
:বাবা, আমি বিয়ে করতে চাই।
:না বাবা, তোমার আরেকটু বুদ্ধিশুদ্ধি বাড়ুক-তখন না হয় বিয়ের কথা ভাবা যবে!
:এটা কোনো কথা হলো না কি? বুদ্ধিশুদ্ধি বেড়েছে এটা তুমি কখন আর কীভাবেই বা বুঝবে?
:এই যখন থেকে তুমি আর বিয়ের কথা বলবে না এবং বিয়ের ইচ্ছা মন থেকে দূর হবে তখনই বুঝব তুমি সত্যিকার অর্থে বুদ্ধি অর্জন করেছ!
একবার এক ইউরোপিয়ান পর্যটক আমেরিকায় ঘুরতে এসেছেন। প্রায় মাসখানেক আমেরিকার নানা স্থানে ঘুরে বেড়ানোর পর ফিরে যাওয়ার আগে তিনি তার ট্যুরিস্ট গাইডকে বললেন, ‘বুঝলে, এতদিনে যা দেখলাম আর বুঝলাম তাতে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে আমেরিকা হলো মূর্খদের একেবারে স্বর্গরাজ্য’। উত্তরে ট্যুরিস্ট গাইডটি বলল, ‘সে তো বটেই, তা নাহলে কি প্রতিবছর এখানে ইউরোপিয়ানরা বেড়াতে আসে!’
