ঈদ এলেই কে কার চেয়ে কতটা এক্সক্লুসিভ অনুষ্ঠান তৈরি করতে পারে সেই প্রতিযোগিতায় যেন চলে হরদম। এর আগে আরটিভি, বাংলাভিশন একাধিক অনুষ্ঠান ধারণ করে এসেছে কলকাতার বিভিন্ন শিল্পীদের নিয়ে। এবারে এশিয়ান টিভি যেন তারই পথ অনুসরণ করে আরও খানিক ব্যতিক্রমী ধ্যান-ধারণায় চ্যানেলের সেট ফেলে তবেই ঈদ অনুষ্ঠান নির্মাণ করলেন। আর এতে এ দেশের একাধিক শিল্পী এরই ভেতরে কলকাতায় শুটিংয়ে যাচ্ছেন। তাই ইদানীং শুধু নাটকই নয়, বিভিন্ন টিভি অনুষ্ঠান নির্মাণ করার জন্যই কলকাতায় পাড়ি দিচ্ছেন বিভিন্ন শিল্পীরা।
এই বিশেষ আইডিয়ার অনুষ্ঠান প্রসঙ্গে এশিয়ান টিভির অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু বলেন, ‘ঈদকে মাথায় রেখেই দর্শকদের বাড়তি আনন্দ দিতেই এই আয়োজন। এ ছাড়া আমরা মনে করি, ঈদে এশিয়ান টিভি শুধু এটিই নয়, একাধিক চমক নিয়ে হাজির হবে দর্শকদের সামনে।’
উল্লেখ্য, নিয়মিতভাবে কলকাতার কারিগরি সহায়তায় এশিয়ান টিভি একাধিক নাটক এরই মধ্যে শুটিং করেছে। বেশ কটি সিরিয়ালও প্রচার হয় যা সেখানকার স্টুডিওতে ধারণকৃত। সেই স্লটেই মূলত ঈদ অনুষ্ঠানের সেটে এবারের এই বিশেষ অনুষ্ঠান ধারণ করা হলো।
