‘ভাগ মিল্কা ভাগ’ ছবির প্রেস কনফারেন্স ছিল চণ্ডিগড়ে। পিচ রঙের চমত্কার একটি গাউন পড়ে এই প্রেস কনফারেন্সে সবাইকে মুগ্ধ করতে পুরোপুরি প্রস্তুত ছিলেন বলিউডের অন্যতম স্টাইলিস্ট নায়িকা সোনম কাপুর। কিন্তু বিধি বাম! মঞ্চে ওঠার সময়েই হঠাত্ করে ছিড়ে যায় তার গাউন। মুহূর্তের মধ্যেই দৌড়ে হোটেলে যান সোনম আর গাউনটি বদলে একটি সালোয়ার-কামিজ পরে ফিরে আসেন। পোশাকে নতুন নতুন ফ্যাশন যুক্ত করা সোনম তাই এবারে কিছুটা হতাশ।
