অস্কারজয়ী হলিউডি অভিনেত্রী হ্যালি বেরি বিয়ে করলেন তার দীর্ঘদিনের প্রেমিক ফরাসি অভিনেতা অলিভার মার্টিনেজকে। গত ১৩ জুলাই ফ্রান্সের ভ্যালেরি শহরে ছোট পরিসরে ফরাসি রীতি অনুযায়ী বিয়ে করেন হ্যালি বেরি। এ সময় অলিভার মার্টিনেজের পরিবার উপস্থিত ছিল। বিবাহোত্তর সংবর্ধনার সময় আতশবাজি ফুটানো হয়। উল্লেখ্য, এটি হ্যালি বেরির দ্বিতীয় বিয়ে।
