একুশে দুপুরে মুন্না

আপডেট : ১৫ জুলাই ২০১৩, ২০:৪৪
দুই বাংলার বিনোদন নিয়ে প্রকাশিত একমাত্র বিনোদন ম্যাগাজিন আনন্দদিন সম্পাদক-প্রকাশক মুন্না আজ একুশে দুপুরে সরাসরি অনুষ্ঠানে অংশ নেবেন। একুশে টিভির আলোচিত প্রতিদিনের লাইভ শো ‘একুশে দুপুরে’ আজকের অতিথি হিসেবে থাকবেন এশিয়ার অন্যতম চেইন ট্যুরিজম কোম্পানি বিম ট্যুরিজমের চেয়ারম্যান বাশারুল ইসলাম মুন্না। এই অনুষ্ঠানে অংশগ্রহণ প্রসঙ্গে মুন্না বলেন, ‘একাধিক চ্যানেলের জন্য অনুষ্ঠান নির্মাণ করেছি। মিডিয়ায় সবসময় পেছনেই ছিলাম। কিন্তু নিজের লাইভ অনুষ্ঠানে অংশ নিচ্ছি এটা ভাবতেই কেমন যেন লাগছে! ক্যামেরার সামনে কথা বলাটা হয়তো সত্যিই কঠিন।’ আজ একুশে টিভিতে দুপুর ১২টা ৫ মিনিটে মাসুদুল হাসান রনির প্রযোজনায় ও সাদিয়া আফরিনের উপস্থাপনায় কথা বলবেন বাশারুল ইসলাম মুন্না।