সুদানের দারফুরে সাত শান্তিরক্ষী নিহত

আপডেট : ১৫ জুলাই ২০১৩, ২১:১৩
সুদানের গোলযোগপূর্ণ দারফুর অঞ্চলে বন্দুকধারীদের ব্যাপক গুলিবর্ষণে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সাত সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৭ জন। শনিবার দক্ষিণ দারফুরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আফ্রিকান ইউনিয়ন/ জাতিসংঘ নেতৃত্বাধীন ইউএনএএমআইডি বাহিনী। ২০০৮ সালে মোতায়েনের পর থেকে শান্তিরক্ষী বাহিনীর ওপর চালানো সবচেয়ে ভয়াবহ একক হামলা এটি। এ ঘটনায় “ক্ষুব্ধতা” প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। দক্ষিণ দারফুরে অজ্ঞাত বন্দুকধারীদের বড় একটি দল শান্তিরক্ষী বাহিনীর একটি টহল দলের ওপর অতর্কিতে হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে।