ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে মুষ্টিযুদ্ধের একটি খেলা শেষে সমর্থকদের হুড়োহুড়িতে পদদলিত হয়ে অন্ততপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৩৯ জন। পাপুয়ার নাবির শহরের স্টেডিয়ামে মুষ্টিযুদ্ধের ফলাফলকে কেন্দ্র করে রোববার এই হুড়োহুড়ির ঘটনা ঘটে বলে কেন্দ্রীয় পুলিশের সহমুখপাত্র আগুস রিয়ান্তো জানিয়েছেন। প্রায় ১৫শ’ দর্শক এই খেলা উপভোগ করছিলেন। খেলার এক পর্যায়ে ফলাফলকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়লে সবাই স্টেডিয়াম থেকে বেরুতে চাইলে হুড়োহুড়ির সৃষ্টি হয়।
