আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে ২০১২ সালে যে ক’জন ব্রিটিশ সৈন্য প্রাণ হারিয়েছে, তার চেয়ে বেশি সংখ্যায় সৈন্য মারা গেছে আত্মহত্যা করে। ব্রিটেনে বিবিসির জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান প্যানোরামা এক তদন্তের বরাত দিযে বলছে, গত বছর আফগানিস্তানে নিহত হন ৪৪ জন ব্রিটিশ সৈন্য। এর মধ্যে সম্মুখ লড়াইয়ে মারা যান ৪০ জন। — খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। কিন্তু একই সময়ে আত্মহত্যা করেন ২১ জন সৈন্য যারা আফগানিস্তানে দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও আফগানিস্তান-ফেরত ২৯ জন সৈন্যও গত বছর আত্মহত্যা করেন। কোন কোন সৈন্যের পরিবার বলছে, সরকারের কাছ থেকে যথেষ্ট সাহায্য-সহযোগিতা না পাওয়াই আত্মহত্যার প্রধান কারণ।
