চাঁদপুর জেলার হাইমচর উপজেলাধীন পূর্বচরকৃষ্ণপুর গ্রামের শাহ বাড়ি এবং বেপারী বাড়ি সংলগ্ন ওয়াবদার খাল ড্রেজিং করে বালি উত্তোলন করা হচ্ছে। গত বছর ঠিক এই সময় খালটির বর্তমান অংশ থেকে এক কিলো পূর্ব দিকে পনেরো দিন পর্যন্ত ড্রেজিং করে বালি উত্তোলন করা হয়েছিল। ফলে শুকনা মৌসুমে এসে এর আশেপাশের জমিজমা ফসল ও গাছপালাসহ ডেবে যায় বা ফাটল দেখা দেয়। আমাদের আশঙ্কা এবারও ড্রেজিংকৃত অংশগুলো শুকনো মৌসুমে ডেবে যাবে বা ফাটল দেখা দেবে। যখন নদীতে অবৈধভাবে ড্রেজিং করে বালি উত্তোলন করা হয় তখন তা নিয়ে সংবাদমাধ্যম ও প্রশাসনে হৈচৈ পড়ে যায়। কিন্তু গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া সেচের খালে দিনের পর দিন অবৈধ ড্রেজিং করে বালি উত্তোলন। এটা পরিবেশগত ও আইনগতভাবে মহা অন্যায় বৈকি। এই ড্রেজিং বন্ধে আশু উদ্যোগ নিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
নাম প্রকাশে অনিচ্ছুক।
