অনাথ ও সুবিধা বঞ্চিত শিশুদের লেখাপড়ায় আর্থিক সহযোগিতার জন্য লায়ন্স ক্লাব অব ঢাকা বারিধারা ইস্ট এর উদ্যোগে গতকাল সোমবার ধানমণ্ডি ২৭নং রোডের ডব্লিউভিএ মিলনায়তনে এক ঈদ মেলা শুরু হয়েছে। গতকাল এই মেলা উদ্বোধন করেন ‘পাক্ষিক অনন্যা’ পত্রিকার সম্পাদক তাসমিমা হোসেন। বিশেষ অতিথি ছিলেন শামীম আখতার ও অনারারি কনসাল জেনারেল অব দ্য রিপাবলিক অব সিসেল্স আমিরুজ্জামান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট মো. ইয়াছিন খান, আনিসা হক, তুরান, সিপার প্রমুখ। গতকাল শুরু হওয়া এই মেলা চলবে ১৬ ও ১৭ জুলাই সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
মেলায় থাকছে বিভিন্ন রকমের থ্রি-পিচ, শাড়ি, টি-শার্ট, শিশুদের হরেক রকমের আধুনিক পোশাক, খেলনা এবং ইফতারের সুস্বাদু খাবারসহ অসংখ্য সামগ্রী। মেলাটি ক্রেতা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হবে বলে আয়োজকদের প্রত্যাশা। -প্রেস বিজ্ঞপ্তি
