বিএনপি প্রতিনিধি দলের লন্ডন যাত্রা

আপডেট : ১৫ জুলাই ২০১৩, ২২:০১
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের একটি প্রতিনিধিদল সোমবার লন্ডনের উদ্দেশে রওনা হয়েছে। ব্রিটিশ পার্লামেন্টের উচ্চ কক্ষ ‘হাউস অব লর্ডস’-এর উদ্যোগে বুধবার অনুষ্ঠেয় ‘বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও রাজনৈতিক পরিস্থিতি’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে যোগ দেবেন বিএনপি নেতারা। গতকাল ভোরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে বিএনপির প্রতিনিধি দলটি রওনা হয়। ফখরুলের নেতৃত্বে সাত সদস্যের এই প্রতিনিধি দলে রয়েছেন- আমীর খসরু মাহমুদ চৌধুরী, শমসের মবিন চৌধুরী, নিতাই রায় চৌধুরী, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম ও ব্যারিস্টার নওশাদ জমির। লন্ডনে তাদের সঙ্গে যোগ দেবেন আব্দুল মান্নান। আগামী ১৯ জুলাই তাদের দেশে ফেরার কথা রয়েছে। জানা গেছে, বিএনপি নেতারা লন্ডনে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে পারেন।