মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পাশে সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামে অবস্থিত মেহেরপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজটির অস্তিত্ব থাকলেও নেই কোন শিক্ষার্থী। যে কারণে দিনের অধিকাংশ সময়ে শিক্ষকদেরও দেখা মেলে না। টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজটি এখন পল্ল¬ী বিদ্যুত্ সমিতির গুদাম ঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে।
জানা গেছে, এলাকার একদল শিক্ষানুরাগী যুবকদের উদ্যোগে ২০০০ সালে মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামে মেহেরপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজটি যাত্রা শুরু করে। ওই সময় শিক্ষক ও শিক্ষার্থীদের পদভারে মেহেরপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজটি মুখোরিত থাকলেও মাত্র কয়েক বছরের ব্যবধানে সব কিছু ওলোট পালট হয়ে যায়।
জানা গেছে, দীর্ঘ প্রায় এক যুগেও মেহেরপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজটি এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষকদের মধ্যে হতাশা বিরাজ করে। যে কারণে শিক্ষার্থী ভর্তি না হওয়ায় কলেজের ক্লাসবন্ধ হয়ে যায়। ওই সুযোগে পল্ল¬ী বিদ্যুত সমিতি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজটি দখল করে সেখানে গুদাম ঘর হিসেবে ব্যবহার করছে।
