স্বরূপকাঠিতে যৌন হয়রানির দায়ে জেল

আপডেট : ১৫ জুলাই ২০১৩, ২২:০৭
স্বরূপকাঠিতে যৌন হয়রানির দায়ে শেখর হাজরা (৫০) নামে একজনকে ৬ মাস সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান ঐ দণ্ডাদেশ দেন। জানা গেছে, রবিবার উপজেলার জলাবাড়ি ইউনিয়নের মৃত হীরালাল হাজরার ছেলে শেখর হাজরা একই এলাকার দুই সন্তানের জননীকে তার বসতঘরে ঢুকে যৌন হয়রানির চেষ্টা চালায়। এসময় এলাকাবাসী শেখরকে আটক করে থানা পুলিশের এসআই রঞ্জন কুমার বাইনের হাতে সোপর্দ করে। পরে পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত ঐ রায় দেন।