ঝিনাইদহে মুক্তিপণের জন্য মোঃ মহসিন নামে এক মাদ্রাসা ছাত্রকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। সে সদর উপজেলার খাজুরা গ্রামের হোসেন মণ্ডলের ছেলে। অপহূত ছাত্রের বাবা জানান, শহরের আরাপপুর মাদ্রাসায় থেকে মহসিন পড়াশুনা করত। শনিবার মাদ্রাসা থেকে বের হলে দুর্বৃত্তরা তাকে অপরণ করে নিয়ে যায়। তারপর মোবাইল ফোনে দু’ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছে। মাঝে মাঝে ছেলের হাতে ফোন ধরিয়ে দিয়ে কথা বলাচ্ছে। টাকা না পেলে মেরে ফেলার হুমকি দিচ্ছে । ঘটনাটি থানাতে জানানো হয়েছে বলে তিনি জানান। ঝিনাইদহ সদর থানার ওসি অবশ্য জানান, ছাত্র অপহরণের ঘটনা তাকে কেউ জানায়নি।
