হাজীগঞ্জ উপ-বিভাগের ৮টি হাইওয়ে সড়কের পাশে ১ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ হচ্ছে আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে । জানা যায়, দীর্ঘদিন থেকে মহাসড়কের দু’পাশে যেসব অবৈধ স্থাপনা রয়েছে তা থেকে ৬৬ জনের নামের তালিকা করে ইতিপূর্বে নোটিস প্রদান করা হয়। তাছাড়াও নাম না জানা প্রায় ১ হাজার ব্যবসা প্রতিষ্ঠানের অবৈধ স্থাপনার তালিকা ও ইতিমধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। সওজ বিভাগ আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে ইতিমধ্যে ম্যাজিস্ট্রেট নিয়োগসহ উচ্ছেদের প্রস্তুতি গ্রহণ করে রেখেছে বলে উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল মতিন জানান।
