সিটি মেয়র সম্পর্কে প্রধানমন্ত্রীর মন্তব্য গণতন্ত্রের অবমাননা

আপডেট : ১৫ জুলাই ২০১৩, ২২:০৯
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সিটি মেয়রদের নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য গণতন্ত্রের প্রতি চরম অবমাননাকর। মেয়রদের সন্ত্রাসী ও দুর্নীতিবাজ আখ্যা দিয়ে তিনি ভোটারদের অশ্রদ্ধা করেছেন। ড. মোশাররফ গত রবিবার দাউদকান্দি সদরে পৌর বিএনপি আয়োজিত ইফতার-পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, দাউদকান্দির পৌর মেয়র নাছিরউদ্দিন আহমেদ, বিএনপি নেতা শাহজাহান চৌধুরী, উপজেলার বিএনপির সভাপতি একেএম শামসুল হক ও সাধারণ সম্পাদক আবুল হাসেম চেয়ারম্যান।