বাংলাদেশে এসেছেন বিএসএফের ২৬ প্রশিক্ষণার্থী

আপডেট : ১৫ জুলাই ২০১৩, ২২:০৯
দু’দেশের মধ্যে সম্পর্ক আরো বৃদ্ধি করতে বিএসএফের ২৬ প্রশিক্ষণার্থীর একটি দল রবিবার বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। প্রশিক্ষণার্থী দলকে নোম্যান্স ল্যান্ডে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিজিবির যশোর রিজিয়নের স্টাফ অফিসার মেজর আনিসুর রহমান। বিএসএফ দলের নেতৃত্ব দিচ্ছেন ফ্রন্টিয়ার হেড কোয়ার্টার সাউথ বেঙ্গলের ডেপুটি কমান্ডেন্ট অনিল কুমার। নায়েব সুবেদার আব্দুল মান্নান জানান, বিএসএফের এ দলটি বর্ডার ম্যানেজমেন্ট প্রশিক্ষণের জন্য বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড স্কুল বাইতুল ইজ্জত চট্টগ্রামে প্রশিক্ষণ নিবেন। পরে বেনাপোল থেকে তারা দেশে ফিরে যাবেন।