দুমকি উপজেলা লেবুখালীর পায়রা নদীতে বেলা ১২টায় যাত্রীবাহি একটি ট্রলার যাত্রী ও ৬ টি মোটর সাইকেলসহ ডুবে গেছে। ট্রলারটি ২৫ থেকে ৩০ জন যাত্রী ও ৬টি মটর সাইকেলসহ উত্তর পাড় যাওয়ার সময় ফেরির সাথে ধাক্কা লেগে উল্টে যায়। স্থানীয় লোকজন অন্য ট্রলার দিয়ে যাত্রীদের উদ্ধার করে। গুরুতর আহতদের পটুয়াখালী হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পটুয়াখালীর ফায়ার সার্ভিস ট্রলারটির উদ্ধার কার্যক্রম চালাচ্ছে ।
