বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মুরাদনগরের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। রবিবার মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়। এতে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল হায়াত্ খান, মুরাদনগর বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা মুজিবুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ভুঁইয়া, যুবদল সভাপতি এডভোকেট তৌহিদুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট নাছির উদ্দিন আহম্মদ প্রমুখ।
