নাগেশ্বরী সীমান্তে দুই বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ। পতাকা বৈঠক হলেও বিএসএফ তাদের ফেরত্ না দিয়ে দিনহাটা থানায় প্রেরণ করেছে।
বিজিবি সূত্র জানায় ১৪ জুলাই সন্ধ্যায় উপজেলার রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা দীঘির পাড় গ্রামের মনছুর আলীর পুত্র দেলবর (৩৬) ও কুড়িগ্রাম সদর উপজেলার আব্দুস সামাদের পুত্র আশরাফ আলী মিলন (৩৮) সীমানা পিলার ৯৪৯ এর ১ এস এর পাশ দিয়ে ভারতের অভ্যন্তরে প্রায় ৫০-৬০ গজ ঢুকে পড়ে। এ সময় ভারতের ১৮১ চৌধুরী হাট ক্যাম্পের বিএসএফ তাদের ধরে নিয়ে যায়।
বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পত্র প্রেরণ করা হলে ১৫ জুলাই পতাকা বৈঠকে বিজিবি জানায় তাদেরকে দিনহাটা থানায় প্রেরণ করা হয়েছে। রামখানা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার নুরল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আটককৃতরা মাদক সেবন করতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করায় বিএসএফ তাদের ধরে নিয়ে গেছে।
