মাদকাসক্তের কারাদণ্ড

আপডেট : ১৫ জুলাই ২০১৩, ২২:১২
নাগেশ্বরীতে গত সোমবার মাদকাসক্ত একজনকে ৩ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ডাঙ্গিরপাড় গ্রামের মৃত আকবর আলীর মাদকাসক্ত ছেলে জিয়াউল হক (৪০) দীর্ঘদিন ধরে পরিবারে অশান্তি সৃষ্টি করে আসায় পরিবারের লোকজন তাকে পুলিশে দেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোল্লা মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালতে তাকে তিন মাসের জেল প্রদান করেন।