চাটমোহর পৌর এবং চাটমোহর ডিগ্রী (অনার্স) কলেজ ছাত্রলীগের কমিটি গঠন উপলক্ষে গত রবিবার ডিগ্রী কলেজ মিলনায়তনে এক যৌথসভা অনুষ্ঠিত হয়। ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির রাজিবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগ নেতা মোঃ নাজিম উদ্দিন, ইছাহক আলী মানিক ও যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম।
