ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

আপডেট : ১৫ জুলাই ২০১৩, ২২:১৪
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে রবিবার সন্ধ্যায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হয়েছেন। নিহত ব্যক্তি হচ্ছেন উপজেলার কানসাট কাঠগড় গ্রামের আনোয়ারুল হকের ছেলে রায়হানুল হক (৩৩)। শিবগঞ্জ থানার এসআই মোহাম্মদ আলী জানান, ঐ সময় বড় ভাই রায়হানুল হকের সাথে তার ছোট ভাই রেজোয়ানুল হকের (২৮) কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রেজোয়ানুল বড় ভাইকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তিনি মারা যান।