পাবনায় গণপিটুনিতে ২ চরমপন্থি সদস্য নিহত

আপডেট : ১৫ জুলাই ২০১৩, ২২:৪২
জেলার সাঁথিয়া উপজেলার বিলচাপরী গ্রামে গত রবিবার মধ্যরাতে এলাকাবাসীর গণপিটুনিতে ২ চরমপন্থি সদস্য নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজনের নাম বিপ্লব হোসেন (২৩)। তার বিরুদ্ধে ফরিদপুর থানায় ২টি হত্যা মামলা রয়েছে। তিনি সাঁথিয়া উপজেলার ডহরজানী গ্রামের মৃত কাইদু প্রামাণিকের ছেলে। অপরজনের পরিচয় গতকাল সোমবার বিকালে এই রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে। সাঁথিয়া থানার ওসি শাহীদ মাহমুদ জানান, ডাকাতির উদ্দেশ্যে ৫/৬ জন চরমপন্থি সদস্য গত রবিবার রাত ১২টার দিকে বিলচাপরী গ্রামের ননী গোপালের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় এলাকাবাসী তাদের ধাওয়া করে ২ জনকে ধরে গণপিটুনি দেয়। গণপিটুনিতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় চরমপন্থি দলের বাকি সদস্যরা পালিয়ে যায়।