রাজাপুরে থানা ভাংচুর মামলায় ৫৫ বিএনপি নেতা-কর্মীর জামিন

আপডেট : ১৫ জুলাই ২০১৩, ২২:৪৩
ঝালকাঠির রাজাপুরে থানা ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়ের করা দ্রুত বিচার আইনের মামলায় ৫৫ বিএনপি নেতা-কর্মীকে জামিন দিয়েছে আদালত। গতকাল সোমবার দুপুরে ঝালকাঠির দ্রুত বিচার আইন আদালতের বিচারক এম আল-আমিন তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে গত আট জুলাই আদালত মামলার আসামি ৫২ জনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। গত ২২ জুন বিকেলে বিএনপির কেন্দ ীয় কর্মসূচির অংশ হিসেবে রাজাপুর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল চলার সময় থানায় ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটে।