সাহাবুদ্দিন আহমদ
জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাহাবুদ্দিন আহমদ (৭৩) গতকাল ইন্তেকাল করে (ইন্নালিল্ল¬াহে....রাজেউন)। আগামীকাল বুধবার মরহুমের গ্রামের বাড়ি ফেনী সদর থানার লক্ষ্মীপুরে দাফন করা হবে। এছাড়া আজ বাদ জোহর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সাহাবুদ্দিন আহমদ দেশের প্রথম ল’ জার্নাল ঢাকা ল’ রিপোর্টের (ডিএলআর) সম্পাদক, বাংলাদেশ বার কাউন্সিল প্রকাশিত ল’ জার্নাল দি বাংলাদেশ লিগ্যাল পিসিসন্স (বিএলডি) সম্পাদক ও ঢাকা ল’ কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন।
মো. খলিলুর রহমান
ইসলামপুর কিংজাল্লা নিবাসী জেজেকেএম গার্লস হাই স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মো. খলিলুর রহমান (৫২) গত রবিবার ময়মনসিংহে এক হাসপাতালে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে ও ১ ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
প্রীতি সাংমা
নেত্রকোনা জেলার দুর্গাপুরের বেসরকারি উন্নয়ন সংস্থার প্রোগ্রাম অফিসার প্রীতি সাংমা (৪২) গতকাল চিকিত্সাধীন অবস্থায় ময়মনসিংহ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ১ ছেলে, আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জহিরুল ইসলাম
কুমিল্লার চৌদ্দগ্রাম নজমিয়া ফাযিল মাদ্রাসার সাবেক সিনিয়র শিক্ষক জহিরুল ইসলাম ওরফে জুয়া মাওলানা (৬৫) বার্ধক্যজনিত কারণে গত রবিবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.. রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে ও ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মমতাজ উদ্দিন মজুমদার
কুমিল্লার চৌদ্দগ্রামের সিংরাইশ মাদ্রাসার শিক্ষক ও ছাতিয়ানী গ্রামের সেলিম মজুমদারের পিতা মমতাজ উদ্দিন মজুমদার (৯০) বার্ধক্যজনিত কারণে গত রবিবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.. রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সন্ধ্যা রানী সাহা
যশোরের ব্যবসায়ী তাপস কুমার সাহার মা ও প্রয়াত মধুসূদন সাহার স্ত্রী সন্ধ্যা রানী সাহা গত ৭ জুলাই হূদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামী ২৫ জুলাই বৃহস্পতিবার যশোর পৌর কমিউনিটি সেন্টারে তার শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
