জন কেরির বাড়ির ছবি তুলতে গিয়ে একজন আটক

আপডেট : ১৫ জুলাই ২০১৩, ২৩:০০
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরির বোস্টনের বাড়ির বাইরে থেকে পুলিশ রবিবার এক বক্তিকে গ্রেফতার করেছে। কেরির বাসভবনের ছবি তুলতে দেখে বোস্টন পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় পুলিশ ওই ব্যক্তির গাড়িতে তল¬্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। খবর এএফপির। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর মুখপাত্র গে¬ন জনসন বলেন, ওই ব্যক্তি যখন কেরির বাড়ির একটি জানালার ছবি তুলছিল তখন কূটনৈতিক নিরাপত্তা প্রহরির নজরে আসে। কেরি তার অসুস্থ স্ত্রী তেরেসা হিনজ কেরিকে হাসপাতালে দেখতে যাওয়ায় এসময় বাড়িতে ছিলেন না। খবর পেয়ে পুলিশ এসে লোকটিকে জিজ্ঞাসাবাদ করে এবং তার গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। মুখপাত্র জনসন জানান, তার কাছে মদের বোতল পাওয়া যাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।