চট্টগ্রাম গণজাগরণ মঞ্চেরও রায় প্রত্যাখ্যান

আপডেট : ১৫ জুলাই ২০১৩, ২৩:০০
চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ গোলাম আজমের বিচারের রায় প্রত্যাখ্যান করেছে। দুপুরে নগরীর জামালখান চত্বরের সমাবেশ থেকে চট্টগ্রামের নেতৃবৃন্দ বলেন, যার নির্দেশে ও প্রত্যক্ষ পরিকল্পনায় একাত্তরে নারী পুরুষ শিশু নির্বিশেষে লাখ লাখ বাঙালিকে অমানবিকভাবে হত্যা করা হয়েছে। তার বিচারে কোনো অজুহাতেই মানবতা দেখানো যায় না। এই বিচারের সর্বোচ্চ শাস্তি ফাঁসিই তার প্রাপ্য। চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সমন্বয়কারী শরিফ চৌহান জানান, সোমবার দুপুরে গোলাম আজমের ফাঁসির দাবিতে জনতা জামালখান চত্বরে সমবেত হয়। মঙ্গলবার সারাদেশে গণজাগরণ মঞ্চে ডাকা হরতালের সমর্থনে বিকালে মিছিল বের করা হয়। আজ মঙ্গলবার সকালে জামালখান চত্বরে গোলাম আজমের ফাঁসির দাবিতে সর্বস্তরের জনসাধারণ সমবেত হওয়ার কর্মসূচি রয়েছে।