জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের পরীক্ষা স্থগিত

আপডেট : ১৫ জুলাই ২০১৩, ২৩:০১
জামায়াতে ইসলামী ও গণজাগরণ মঞ্চের ডাকা হরতালের কারণে আজ মঙ্গলবারের সকল পরীক্ষা স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৬ জুলাই মঙ্গলবারের সকল পরীক্ষা অনিবার্যকারণে স্থগিত করা হয়েছে। এ পরীক্ষার নতুন সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে পরে জানানো হবে।