১৭ জুলাই, ২০১৩ খ্রিস্টাব্দ, বুধবার
আজ ২ শ্রাবণ ১৪২০ বঙ্গাব্দ এবং ৭ রমজান ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫.৩৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬.৫১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৮। আপনার উপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও শনি। আপনার শুভসংখ্যা:২ ও ৮। শুভবার: শনি ও সোমবার। শুভরত্ন: নীলা ও মুক্তা।
প্রকৃতিগতভাবে আপনি: চিন্তাশীল, ধৈর্যশীল ও অধ্যবসায়ী। দৃঢ় ইচ্ছাশক্তি রয়েছে আপনার। আপনি কর্তব্যপরায়ণ ও আপোষহীন মনোভাবের অধিকারী। নিজের দুঃখ, কষ্ট ও ঝামেলা সম্পর্কে অভিযোগ করা আপনি পছন্দ করেন না। আপনি সহজে অন্যদের দৃষ্টি আকর্ষণে সক্ষম হন। পরিবেশ ও ঘটনাপ্রবাহ আপনার সাফল্যকে বিলম্বিত করবে। আপনার জীবন হয়ে উঠতে পারে নিয়তিনির্ভর।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কথাশিল্পী আল স্টেইনলি গার্ডনার, জেমস ক্যাগনি, জ্যোর্তিবিদ জর্জ ল্যামার্ত্রে, ডলি জহুর।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ বাড়িতে কেউ হঠাত্ অসুস্থ হতে পারে। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ কোনো আত্মীয়ের ব্যাপারে খারাপ সংবাদ পেতে পারেন। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। ব্যয় বৃৃদ্ধির আশংকা আছে। খরচের হাত সংকুচিত করার চেষ্টা করুন। কর্মস্থলে কোনো ধরনের পরিবর্তনের সম্ভাবনা আছে। যাত্রা ও যোগাযোগ শুভ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ কোনো কারণে আজ আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন। কাজকর্মে অধিকতর মনোযোগী হওয়ার চেষ্টা করুন। গাফেলতি অথবা ভুলের জন্য কাজ নষ্ট হতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। বিনোদন শুভ।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ ব্যবসায়িক বিষয়াদির জন্য দিনটি শুভ নয়। কোনো ধরনের আইনগত ঝামেলায় জড়াতে পারেন। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকাবে। বিশেষ কোনো কাজকর্মে অগ্রগতি আশা করা যায়। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ খেলোয়াড়দের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। আপনার ক্রীড়া নৈপুণ্য প্রশংসিত হওয়ার সম্ভাবনা আছে। চাকরির পরীক্ষার ব্যাপারে ভালোভাবে প্রস্তুতি নিন। অন্যথায় প্রত্যাশা পূরণ না-ও হতে পারে। নতুন কর্মসংস্থানের ব্যাপারে প্রভাবশালী কারো সহযোগিতা পেতে পারেন। রোমান্টিক বিষয়াদিতে সতর্ক থাকার চেষ্টা করুন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ অসমাপ্ত কাজ শেষ হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কাজকর্মে আনন্দ পাবেন। সরকারি চাকরিজীবীদের জন্য দিনটি খুব একটা শুভ বলা যাবে না। চাকরিতে বদলি অথবা কোনো ধরনের পরিবর্তনের সম্মুখীন হতে পারেন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ ব্যবসায়ীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন। সামগ্রিক পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। প্রতিযোগীরা আজ খুব একটা সুবিধা করতে পারবে না। দাম্পত্য পরিবেশ অনুকূল থাকবে। কাজকর্মে স্বামী বা স্ত্রীর সহযোগিতা আশা করতে পারেন।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ পুরোনো কোনো সমস্যার সমাধান করতে পারবেন। ফলে কাজকর্মে উত্সাহ বৃদ্ধি পাবে। শরীর খুব একটা ভালো যাবে না। কোনো ধরনের আঘাতপ্রাপ্তির সম্ভাবনা আছে। কোনো বন্ধুর জন্য আজ কিছু ত্যাগ স্বীকার করতে পারেন। পরোপকারে আনন্দ পাবেন।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ কর্মপরিবেশ অনুকূল থাকবে। পূর্বের কোনো জটিলতা থাকলেও তা কমে আসবে। শরীর খুব একটা ভালো যাবে না। যে কোনো অসুস্থতায় চিকিত্সকের পরামর্শ নিন। প্রকৌশলীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ কোনো সূত্র থেকে কিছু অর্থ হাতে আসতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। সঞ্চয়ের প্রচেষ্টা খুব একটা সফল না-ও হতে পারে। সেবামূলক কাজে জড়াবার সম্ভাবনা আছে। অবৈধ প্রণয়ে জড়াবার আশংকা আছে। দুর্নাম থেকে সতর্ক থাকুন।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ সেবামূলক কাজে আনন্দ পাবেন। প্রাতিষ্ঠানিক কাজে সাফল্য আসতে পারে। ভ্রমণে সতর্কতা অবলম্বন করুন। ভ্রমণকালে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। সেবামূলক প্রতিষ্ঠানের কাজে আর্থিক সহযোগিতা পেতে পারেন। যোগাযোগ শুভ ।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ কথাবার্তায় সতর্ক থাকার চেষ্টা করুন। আপনার অসতর্ক কথাবার্তার জন্য আপনজনদের কারো সাথে ভুল বুঝাবুঝির সৃষ্টি হতে পারে। কাজকর্মে যথেষ্ট সতর্ক থাকার প্রয়োজন হতে পারে। অহেতুক কোনো জামেলায় জড়িয়ে পড়ার আশংকা আছে। বৈবাহিক ব্যাপারে আজ কোনো সিদ্ধান্ত না নিলেই ভালো করবেন। যোগাযোগ শুভ।
