ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি
বিইউবিটি কালচারাল ক্লাবের আয়োজনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বি ইউ বি টি) তে সম্প্রতি তিন সপ্তাহ ব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল “বি ইউ বি টি ট্যালান্ট হান্ট কমপিটিশান-২০১৩”। গত ২১ শে জুন শুরু হয়ে ৯ ই জুলাই ২০১৩ পর্যন্ত এই মেধা অনুসন্ধান উত্সব পরিচালিত হয় বিইউবিটির মিরপুরস্থ স্থায়ী ক্যাম্পাসে। রচনা প্রতিযোগিতা ,উপস্থিত বক্তৃতা,নির্ধারিত বক্তৃতা,নজরুল গীতি, রবীন্দ্র সংগীত,পল্লী গীতি, লালন গীতি, মুকাভিনয়, কবিতা আবৃতি,নাট্য অভিনয়,নাচ,বিতর্ক প্রতিযোগীতা সহ মোট ১৬ টি ইভেন্টের মধ্যে ছাত্র-ছাত্রীদের মধ্যে এই চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিইউবিটি’র ১৩টি বিভাগের গ্রাজুয়েট ও আন্ডার গা্রজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীরা এই উত্সবে অংশ গ্রহন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর এবং ক্যালচারাল ক্লাবের চীফ পেট্রোন প্রফেসর মোঃ আবু সালেহ।
আপডেট ডেন্টাল কলেজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ২০১৩ সনের ১ম প্রফেশনাল বিডিএস পরীক্ষায় আপডেট ডেন্টাল কলেজ সম্মিলিত মেধা তালিকায় ১ম ও ৫ম স্থান অর্জন করে। এই পরীক্ষায় তাদের পাশের হার ছিল ৮৬ শতাংশ। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত দেশের সরকারী ও বেসরকারী মোট ১৬টি ডেন্টাল কলেজের মধ্যে আপডেট সম্মিলিত ভাবে এই কৃতীত্বপূর্ন ফলাফল অর্জন করে। উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারী-২০১৩ তারিখ এই পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং সম্প্রতি এর ফলাফল প্রকাশিত হয়। আপডেট ডেন্টালের ১ম স্থান অজর্নকারী ছাত্রের নাম শাহেদ উজ জ্জামান। একই সাথে সে ফিজিওলজি ও বায়োকেমিষ্ট্রি এবং সাইন্স অফ ডেন্টাল মেটেরিয়াল বিষয়ে অনার্স মার্ক অজর্ন করে। ৫ম স্থান অজর্নকারী ছাত্রীর নাম ফাতেমা ফেরদৌস। একই সাথে এনাটমি সে বিষয়ে অনার্স মার্ক অজর্ন করে। অন্য দিকে ২য় ও ফাইনাল পেশাগত পরীক্ষায়ও আপডেটের রয়েছে কৃতীত্বপূর্ন ফলাফল।
স্টামফোর্ড ইউনিভার্সিটি
সীমিত সম্পদের দেশ হিসেবে বাংলাদেশকে স্থানীয়, আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিকভাবে সুষ্ঠু প্রাকৃতিক ও মানবীয় পরিবেশ দূষণের নেতিবাচক প্রভাব মোকাবেলা করতে হচ্ছে। আর এই জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে পরিবেশ বিজ্ঞান শিক্ষার ক্রমবর্ধমান চাহিদা লক্ষ্য করা যাচ্ছে। এই চাহিদার প্রতি লক্ষ্য রেখে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন নিয়ে ২০০৫ সালে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর পরিবেশ বিজ্ঞান বিভাগ যাত্রা শুরু করে। শুরুতে শুধুমাত্র ব্যাচেলর (বিএসসি) ডিগ্রি প্রদান করা হলেও ২০০৯ সালের সিপ্রং সেশন হতে (জানুয়ারি) মাস্টার্স প্রোগ্রাম চালু হয়।
ওয়েস্টার্ন কলেজ
সম্প্রতি ঢাকাস্থ ওয়েস্টার্ন কলেজের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে ‘আজিমপুর গভঃ এমপ্লইজ কমিউনিটি সেন্টার’, আজিমপুর, ঢাকায় এক অনাড়ম্বর ও জাকজমকপূর্ণ পরিবেশে এইচএসসি’র নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও গবেষক ড. মুহাম্মদ সামাদ, উপাচার্য, ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্সেস (ইউ. আই. টি. এস), বিশেষ অতিথি ছিলেন কলেজের নির্বাহী কমিটির সদস্য ও স্কাই লিংক লিঃ এর চেয়ারম্যান, মোহাম্মদ তানজীর হক, অবজার্ব ওয়ার্ল্ড ওয়াইড এডুকেশন এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিনুর রহমান। সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ তানভীর হক।
