টাপুর টুপুর জলের নূপুর ছন্দ তোলে সুর ছাতা মাথায় শিয়াল মামা যাচ্ছে মধুপুর। নূপুর বাজে শকুনতলায় টেংরা বাজায় ঢোল শিং মাগুরের হেঁচকা টানে বাজলো গণ্ডগোল। মেঘ বাদলের উদাস হাওয়ায় মনের কথা কয় দূরের গ্রাম আবছা আলোয় সামনে এসে রয়।