বৃষ্টির দিন

আপডেট : ১৬ জুলাই ২০১৩, ১৯:৩৬
বৃষ্টির দিন চিঠি লেখেন হূদির ছোট চাচা এই বরষায় জামা কাপড় যাচ্ছে না মা কাচা। বাইরে যাবো ছাতা কোথায় কোথায় রেইন কোট তিনটে ছাতা হারিয়ে মনে পাচ্ছি ভীষণ চোট। কিনতে গিয়ে চমকে উঠি চাল ডাল তেল আটা ফ্লাইওভারে বিকেলবেলা হয় না যে আর হাঁটা।