ঝিরঝিরিয়ে বৃষ্টি যখন ঝরে সকাল সাঁঝে বৃষ্টি নূপুর ঝুমুর ঝুমুর দিঘির জলে বাজে। ধানের ক্ষেতে বিরাণ মাঠে কদম গাছের ডালে বৃষ্টি ঝরে পাশের বাড়ির টিনের ঘরের চালে। বৃষ্টি ঝরে সখিনাদের ভাঙ্গা কুড়েঘরে জীবন যুদ্ধে সখিনারা এমনি বাঁচে-মরে।