প্রকাশ : ১৬ জুলাই ২০১৩, ১৯:৩৮আপডেট : ১৬ জুলাই ২০১৩, ১৯:৩৮
এক দুই তিন চার পাঁচ ছয় শেষে
আষাঢ়ের দেখা নেই বাংলাদেশে।
গরমে চরম ধরা ফেটে চৌচির
রসালে বসে না মাছি ভয়ে অস্থির
ফরমালিনে নষ্ট ফল দাম যত চড়া
গুনে ঘুনে কেনে ক্রেতা লোভী হতচ্ছাড়া
সাত আট দিন কাটে বিষ্টির আশে
সৃষ্টির মুখ ভারি নানান ত্রাসে।