সাঁঝবেলায়

আপডেট : ১৬ জুলাই ২০১৩, ১৯:৩৮
বৃষ্টিঝরা সাঁঝবেলাতে ঝুমুর-ঝুমুর নূপুর পায়ে— অঝোর ধারায় বৃষ্টি নামে মাঠের পাশের দূরের গাঁয়ে। গাঁয়ের নদী ঢেউয়ের তালে ছুটছে আপন ছন্দ তুলে বোশেখ রোদের কষ্ট ভুলে ময়ূর নাচে পেখম খুলে। বৃষ্টি ঝরার এই নাচনে উঠল হেসে কদম ফুল উদোম গায়ে ভিজছে চাষি আনন্দে মন হুলস্থূল। বৃষ্টিভেজা জলের ছোঁয়ায় সবুজ বন হয় সুজলা ক্ষেতের চাষি চাষ করে সে ক্ষেত হয়ে যায় সুফলা। মনটা নাচে অচিন সুখে প্রাণের সাড়া মাটির বুকে কদম-কেয়া গন্ধ বিলায় সুবাস ছড়ায় অনেক সুখে। বৃষ্টি তোমার অঝোর ধারায় পুকুর-নদী-বিল ভরে গাঁয়ের মাঝি নাও বেয়ে যায়-তার ঘরে সুখ ভিড় করে। বৃষ্টি তোমার জলের ছোঁয়ায় বুকের ভেতর বাজলো সুর ক্লান্তি মুছে শান্তি আনে গান হয়ে যায় মিষ্টি মধুর।