প্রথমবারের মতো কোনো টিভি অনুষ্ঠানে দেখা যাবে বাংলাদেশের অন্যতম শীর্ষ ক্রিকেট তারকা তামিম ইকবাল ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকাকে। ঈদ উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান ‘কেমিস্ট্রি’-তে অতিথি হয়েছেন তারা দু’জন। জনপ্রিয় টিভি তারকা নওশীনের উপস্থাপনায় এ অনুষ্ঠানে নিজেদের ভালোলাগা, প্রেম, বিয়ে ও দাম্পত্যজীবনের নানা দিক নিয়ে কথা বলেছেন সদ্য বিবাহিত এই দম্পতি। যার মাধ্যমে উঠে এসেছে অনেক অজানা তথ্য ও ঘটনা। তামিমের ক্যারিয়ারের সোনালি মুহূর্তের চিত্র, বন্ধু, সহ-খেলোয়াড়, শিক্ষক এবং মায়ের কথাও থাকছে এতে। রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও কবির বকুলের পরিকল্পনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন স্বীকৃতি প্রসাদ বড়ুয়া।
