বলিউডে রোমাঞ্চকর ও অন্তরঙ্গ দৃশ্যের জন্য ইমরান হাশমি বিশেষ খ্যাতি অর্জন করেছেন। বিশেষ করে চুম্বন দৃশ্যে। এবার কারিনা কাপুর সেই ইমরান হাশমির সঙ্গেই রোমান্টিক ও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করবেন বলে জানা গেছে। একতা কাপুরের প্রযোজিত এই ছবিতে বিশেষ কয়েকটি অন্তরঙ্গ দৃশ্য ও চুম্বন দৃশ্য রয়েছে, আর এর সবক’টি দৃশ্যেই অভিনয়ের সম্মতি জানিয়েছেন কারিনা কাপুর। উল্লেখ্য, এর আগেও কারিনা কাপুর একাধিক অভিনেতার সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করেছেন। এর মধ্যে ‘জাব উই মিট’ ছবিতে শহীদ কাপুরের সঙ্গে, ‘কুরবান’ ছবিতে সাইফের সঙ্গে, ‘থ্রি ইডিয়ট’ ছবিতে আমিরের সঙ্গে, ‘কামবাখত ইশক’ ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে এবং সর্বশেষ ‘হিরোইন’ ছবিতে অর্জুন রামপালের সঙ্গে চুম্বন দৃশ্যে ব্যাপক পারফর্মেন্স দেখিয়েছেন কারিনা কাপুর!
