মিলার গানের সন্ধান !

আপডেট : ১৬ জুলাই ২০১৩, ২০:৩৩
বেশ কয়েকমাস ধরেই নানান গুঞ্জন ছিল, যে মিলা বুঝি হারিয়ে গেছে। সর্বশেষ চ্যানেল নাইনের অনুষ্ঠান প্রধান তানভীর খান তার ফেসবুকে লেখেন, ‘হারিয়ে গেছে মিলা’ এ ছাড়া বিভিন্ন মিডিয়ায় একাধিক খবর আর প্রপাগান্ডা চালু হলেও মূলত নিজের স্টুডিওতে একটু একটু করেই নিজের গানের অ্যালবাম তৈরি করেন। তবে মিলার অবর্তমানে পপ গানের জনপ্রিয় আসনটি দুয়েকজন পূরণ করার চেষ্টা করেছেন ঠিকই। কিন্তু শেষ পর্যন্ত স্টেজ ও অডিওতে মিলার মতো চাহিদা বা ক্রেজ তৈরি করতে পারেননি। তাই অবশেষে সব গুঞ্জনের মুখে কুলুপ এঁটে আজ ইউটিউবে নিজের গানের নতুন ভিডিও আপলোড করবেন। ‘ঈশ্বর জানে’ নামের এই গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন মিলা নিজেই। মিলার কথায়, ‘এই গানটি আমার নিজের কাছেও খুব প্রিয়। অনেকদিন ধরেই গানটির কাজ করেছি। ভিডিওটি নিয়েও কাঁটাছেড়া কম হয়নি। অবশেষে সবার কৌতূহলের কথা চিন্তা করেই এই ভিডিওটি ইউটিউবে রিলিজ দিচ্ছি। নিজে থেকেই একটু বিশ্রাম নিয়েছি। এর বেশি কিছু নয়। এত কাজ, স্টেজ—ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তাই একেবারে নিজের ট্র্যাকের বাইরে নতুন ঘরানার একটি সুফী প্রেমের গান করেছি নতুন অ্যালবামে।’ মিলার এই নতুন অ্যালবামের নাম রেখেছেন ‘আনসেন্সরড। তবে কোন ব্যানার বা কী উপায়ে রিলিজ দেবেন তা এখনও জানা যায়নি।’