গানে এখন নিয়মিত রিজভী

আপডেট : ১৬ জুলাই ২০১৩, ২০:৩৪
এর আগে নাট্যকার হিসেবে তার যাতায়াত ছিল নিয়মিত। মাঝে বেশ কিছু অনুষ্ঠানও উপস্থানা করেছেন। এর পাশাপাশি বর্তমানে নিয়মিত গান লিখছেন রেজাউর রহমান রিজভী। এবার চলচ্চিত্রের গান লিখলেন গীতিকার রেজাউর রহমান রিজভী। এবারই প্রথম তিনি সোহেল রানা পরিচালিত ‘ঝালমুড়ি’ চলচ্চিত্রের গান লিখলেন। গানটির শিরোনাম ‘নীরবে’। গানে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা রিংকু, কানিজ ফাতেমা রুমা, অয়ন ও জয়ী আহমেদ। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন জয়ী আহমেদ। নিয়মিত গান লেখা প্রসঙ্গে রিজভী বলেন, ‘পত্রিকায় কবিতা লেখার চর্চা ছিল অনেকদিনের। আর গল্প , নাটক তো লিখতামই। সময়ের চাহিদাই মূলত আমকে গীতিকবি হতে শিখিয়েছে। ইচ্ছে আছে ভালো কিছু গান শ্রোতাদের উপহার দেওয়ার।’