এনটিভিতে আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে রান্না বিষয়ক নতুন অনুষ্ঠান ‘ফ্যামিলি ফিস্ট’। সুষমা সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করছেন সেতু আরিফ। স্টুডিওর বাইরে রান্না বিষয়ক অনুষ্ঠানের একটু ভিন্ন স্বাদ তৈরি করাই এ অনুষ্ঠানের মূল লক্ষ্য। প্রতি পর্বে একজন সেলিব্রেটি অতিথির বাসায় গিয়ে অনুষ্ঠানটি নির্মাণ করা হবে। থাকবে সম্পর্ক এবং রান্না বিষয়ক গল্প, নতুন রান্না, অতিথির সাথে পারিবারিক আড্ডা। সঞ্চালকের মাধ্যমে অনুষ্ঠান পরিচিতি, অতিথির সাথে পরিচয় পর্ব, আড্ডা, অতিথির তৈরি নতুন বাঙালি রেসিপি অথবা সঞ্চালক অতিথিকে নিয়ে নতুন রেসিপি রান্না করবে।
