ঈদে একুশে টেলিভিশনে ছয় সিনেমা

আপডেট : ১৬ জুলাই ২০১৩, ২০:৩৪
পবিত্র ঈদুল ফিতরে একুশে টেলিভিশন দর্শকদের জন্য নিয়ে আসছে ছয় দিনব্যাপী বর্ণাঢ্য ঈদ আয়োজন। এই আয়োজনের একটি বড় অংশজুড়ে থাকছে বাংলা চলচ্চিত্র। ঈদের দিন প্রচার হবে ইমন, পূর্ণিমা, বাপ্পারাজ, রাজ্জাক, ববিতা অভিনীত চলচ্চিত্র ‘সবাই তো সুখী হতে চায়’, ঈদের দ্বিতীয় দিন প্রচার হবে শাহীন সুমনের পরিচালিত ‘এক বুক জ্বালা’ চলচ্চিত্র। এতে অভিনয় করেছেন—শাকিব খান, মৌসুমী, ফেরদৌস, আলীরাজ, আহমেদ শরীফ। ঈদের তৃতীয় দিন ফেরদৌস, শাবনূর অভিনীত এবং আজাদী হাসনাত ফিরোজ পরিচালিত চলচ্চিত্র ‘বউ শাশুড়ির যুদ্ধ’ প্রচার হবে। শাকিব খান, অপু বিশ্বাস, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, আহমেদ শরীফ অভিনীত এবং সোহানুর রহমান সোহান পরিচালিত চলচ্চিত্র ‘কথা দাও সাথি হবে’ প্রচার হবে ঈদের চতুর্থ দিন। মোস্তাফিজুর রহমানের পরিচালনায় ‘মন ছুঁয়েছে মন’ প্রচার হবে ঈদের পঞ্চম দিন। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শাবনূর, রিয়াজ, জনা, শাহনূর, জায়েদ খান। শাবনূর, ওমর সানি, সোনিয়, আহমেদ শরীফ, খালেদা আক্তার কল্পনা, দিলদার অভিনীত এবং বাদল খন্দকার পরিচালিত চলচ্চিত্র ‘মধুর মিলন’ প্রচার হবে ঈদের ষষ্ঠদিন। দেশের স্বনামধন্য নির্মাতাদের নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্রের পাশাপাশি একুশের নিজেস্ব অনুষ্ঠানেও রয়েছে বরাবরের মতোই বিভিন্ন চমক। এবারের ঈদে একুশে টেলিভিশনে ১২টি নাটক, ৬টি টেলিফিল্ম, ৬টি চলচ্চিত্রের পাশাপাশি ঈদের দিন থেকে ছয়দিন পর্যন্ত রয়েছে ১টি ধারাবাহিক নাটক। এ ছাড়া ঈদ আয়োজনের ৬ দিনই থাকছে একুশের ‘ফোনোলাইভ স্টুডিও কনসার্ট’। নাচ, গান, টক-শো, ম্যাগাজিন অনুষ্ঠান, নাটক আর সিনেমা সবকিছু নিয়ে সাজানো হয়েছে এবারের ঈদুল ফিতরের বর্ণাঢ্য অনুষ্ঠানমালা।