জলঢাকা ছাত্রলীগের কমিটি গঠন

আপডেট : ১৬ জুলাই ২০১৩, ২০:৫৬
নীলফামারী জলঢাকায় ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে গতকাল মঙ্গলবার। ২৭ জুন স্থানীয় ডিগ্রী কলেজ মাঠে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সারোয়ার রশীদের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির গণযোগাযোগ ও উন্নয়ন উপ-সম্পাদক এবং নীলফামারী জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা মনিরুল ইসলাম তালুকদার সুমন। কেন্দ্রীয় ছাত্রলীগের পরামর্শে জেলা ছাত্রলীগের সভাপতি দীপক চক্রবর্তী ও সম্পাদক নাঈম ইসলাম জীবন ২৯ জুন একটি কমিটি স্বাক্ষর করেন। কিন্তু জেলা ছাত্রলীগ ও উপজেলা ছাত্রলীগের সাবেক নেতাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে দীর্ঘদিন পর মঙ্গলবার ঘোষণা করা হয়েছে। এতে থানা কমিটিতে নলনী বিশ্বাস জয়কে সভাপতি ও শফিকুল গনি স্বপনকে সাধারণ সম্পাদক এবং পৌর ছাত্রলীগে আহসান হাবীব সাহেদকে সভাপতি ও ফরহাদুজ্জামান রাসেলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।