পাংশায় ন্যাশনাল ব্যাংকের ১৬৮ তম শাখার উদ্বোধন

আপডেট : ১৬ জুলাই ২০১৩, ২১:০০
রাজবাড়ীর পাংশা উপজেলা শহরের মালেক প্লাজায় সম্প্রতি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ১৬৮ তম শাখার উদ্বোধন করা হয়েছে। ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হামিদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে শাখাটি উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক একে এম শফিকুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে খুলনা রিজিওনাল ম্যানেজার মিসকাতুল আনোয়ার খান, পাংশা উপজেলা চেয়ারম্যান হাসান আলী বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।