ঢাবিতে এলিট মেহেদী উত্সব

আপডেট : ১৬ জুলাই ২০১৩, ২১:১৪
ঈদ-উল-ফিতর উপলক্ষে ঢাকাবাসী ও বিশ্ব কলাকেন্দ্রের উদ্যোগে মঙ্গলবার বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ত:ছাত্রী হল এলিট মেহেদী উত্সব ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ রেজাউর রহমান, অধ্যাপক ড. ফরিদা বেগম, এলিট কসমেটিকস লিমিটেডের জেনারেল ম্যানেজার আবুল হোসেন ও মনোয়ারুল ইসলাম স্বপন। ঢাকাবাসী ও ঢাকা ঈদ উত্সব উদযাপন পরিষদের আহ্বায়ক মোঃ শুকুর সালেকের সভাপতিত্বে সহ-সভাপতি শিরিন সুলতানা ও সহকারী মহাসচিব শাহীন পারভীন ও খন্দকার মনির হোসেন উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় মোট ১০টি জুটিকে নির্বাচিত করা হয় এবং ২৩ জুলাই চূড়ান্ত পর্বে এই জুটি অংশ নেবে।